
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সকল লেখা

ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে মহাসড়ক ছাড়ল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, ১৫ কিলোমিটার যানজট
গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলীর মৃত্যুর প্রতিবাদে হওয়া এ কর্মসূচিতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীতে মোজাম্মেল লস্কর (৪৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও ছাত্র-জনতা। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ করা হয়।

টঙ্গীতে বস্তার গুদামে আগুন
গাজীপুরের টঙ্গীতে বস্তার গুদামে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী বাজারের গরুহাটা এলাকায় বস্তাপট্টিতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিখোঁজের পর পুকুরে মিলল শিশুর লাশ
গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার এলাকার একটি পুকুরে শিশুর লাশটি ভাসতে থাকে। এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরে টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সিজন (২৫)। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন..

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুবাইল থানা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত।

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার আখেরি মোনাজাত হয়। আধা ঘণ্টাব্যাপী মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং দেশ ও মানবতার কল্যাণ কামনা করা হয়...

আজ তৃতীয় ধাপের আখেরি মোনাজাত
আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে ইজতেমা ময়দানে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...

ইজতেমায় হামলা হতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে: জিএমপি কমিশনার
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পারে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে ইজতেমা ময়দানে হামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া গেছে।

ইজতেমা আয়োজন করতে মাঠ বুঝে নিলেন সাদপন্থীরা
তৃতীয় ধাপের ইজতেমা আয়োজন করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির পন্থীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা। আজ রোববার দুপুরে তাঁদের ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়।

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়
টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

টঙ্গীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার দায়ের করা মামলায় গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে জলিল গাজীকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে
